গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী হ*ত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন গ্রেফ*তার

স্টাফ রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন (৫২) কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মঈন উদ্দিন ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামের উসমান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঈন উদ্দিনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ। 
নবীনতর পূর্বতন