আগামীকাল গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে উৎসবের আমেজ,প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্ট :: দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে প্রায় দেড় যুগ পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের ঐক্যবদ্ধ দ্বি-বার্ষিক নির্বাচন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ভোটগ্রহণের জন্য ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৩অঅক্টোবর) সকাল ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে। নির্বাচনে ১৭টি পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ৮৪ জন।

জানা যায়, ১৯৯৪ সালে কয়েকজন সাংবাদিকের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতিষ্ঠার পর দীর্ঘদিন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশে পরিচালিত হলেও পরবর্তীতে নানা কারণে বিভক্ত হয়ে পড়ে।

সর্বশেষ ২০০৭ সালের দিকে একটি নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাব দুটি প্ল্যাটফর্মে বিভক্ত হয়ে পড়ে। সম্প্রতি কয়েকজন প্রবীণ ও নবীন সাংবাদিকদের উদ্যোগে প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করার এ নতুন প্রচেষ্টা অবশেষে আলোর মুখ দেখছে।

এদিকে, নির্বাচনকে উৎসব মুখর করতে নানা আয়োজনের পাশাপাশি, সিলেটের সাংবাদিক নেতৃন্দবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের নির্বাচন শুধু নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নয়; বরং দীর্ঘদিনের বিভক্তির অবসান ঘটিয়ে গোলাপগঞ্জের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
নবীনতর পূর্বতন