গোলাপগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জায়েদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্ট :: 
গোলাপগঞ্জের ভাদেশ্বর থেকে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জায়েদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মোকাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিশ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত জায়েদ আহমদ ভাদেশ্বর মাইজভাগ গ্রামের রেজান আলীর ছেলে।
জানা যায়, জায়েদ আহমদ দীর্ঘদিন থেকে বাড়িতে মাদক ব্যবসায় করে আসছে। বিভিন্ন সময়, বিশেষ করে রাতের আঁধারে তার বাড়িতে বসে মাদকের আড্ডা। বিভিন্ন এলাকার মাদকসেবীরা এখানে বসে নেশা করে থাকেন বলে অভিযোগ রয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের উপপরিদর্শক আবু সাঈদ।

এদিকে স্থানীয়রা বলছেন, সে জামিনে বেরিয়ে এসে আবারো মাদক ব্যবসায়ের সাথে জড়িয়ে পড়তে পারে। তাই যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে তার সহযোগীদের আইনের আওতায় এনে মাদকের আস্তানা গুড়িয়ে দেয়ার দাবি জানান স্থানীয়রা।
নবীনতর পূর্বতন