বাহরাইনে মর্মান্তিক সড়ক দূর্ঘট*নায় প্রাণ গেলো গোলাপগঞ্জের রাহি'র।

স্টাফ রিপোর্ট :: বাহরাইনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো গোলাপগঞ্জের জামিল আহমদ রাহি'র(৩৬)। (ইন্নাহ লিল্লাহি.. রাজিউন)।তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ কানিশাইল (ভাড়েরা) গ্রামের ফারুক আহমদের পুত্র।

জানা যায়, আজ বুধবার (৭জানুয়ারি) ভোর রাত বাংলাদেশ সময় সাড়ে ৪টার দিকে মাইক্রোবাস দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মেহেদি হাসান।

উল্লেখ্য, রাহি দীর্ঘ ১৪বছর ধরে বাহরাইনে আছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন।
তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
নবীনতর পূর্বতন