ডেস্ক রিপোর্ট :: গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকের সভাপতি এমদাদ হোসেন টিপু।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টায় জিবি টেলিভিশনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এমদাদ হোসেন টিপু বলেন, গোলাপগঞ্জের বিভিন্ন সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা যায়—এ লক্ষ্যেই তিনি কাজ করতে চান। নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ‘আমি সহজ-সরল ও সাধারণ জীবনযাপনে বিশ্বাসী। অবৈধ পয়সা আমার রক্তে নেই। দেশ ও জাতির কল্যাণে একটি সুন্দর সমাজ গঠন করতে চাই। দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই।
টিপু বলেন, সমাজে বৈষম্য না করে সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এ জন্য প্রত্যেককে নিজের বিবেককে কাজে লাগিয়ে সমাজ, দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, ‘আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হলে সাংবাদিকরা তা লেখালেখির মাধ্যমে তুলে ধরবেন। আমি চাই, সাংবাদিকরা স্বাধীনভাবে সমাজের অসঙ্গতি ও সমস্যাগুলো তুলে ধরুন। গোলাপগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মতবিনিময় সভায় তিনি তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় গোলাপগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য, মাদক, দুর্নীতি, বেকারত্বসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়।
সভায় গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Tags
গোলাপগঞ্জ