বিজ্ঞপ্তি :: গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার ধারাবহর শাহজাহান এস্টেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিলেট জেলা আইনজীবী বারের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভূমি ও ভবন দাতা আনোয়ার শাহজাহান, সাবেক সভাপতি এনামুল হক এনাম, সাবেক আহবায়ক এম আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাবেক দফতর সম্পাদক ইমরান আহমদ, সাবেক কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, সদস্য সাকিব আল মামুন, মাহমুদুল হাসান বাচ্চু, ফারহান মাসউদ আফসরসহ আরও অনেকে।
ইফতার পরবর্তী আলোচনায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমের স্থবিরতা নিয়ে আলোচনা করা হয়। ২০২২ সালের ৩ নভেম্বর তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি দীর্ঘ সাড়ে তিন বছরেও নতুন সদস্য সংগ্রহ ও কার্যকরী কমিটি গঠন করতে না পারায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সাবেক সভাপতি এনামুল হক এনামকে আহ্বায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক হারিছ আলীকে যুগ্ম আহবায়ক ও ইমরান আহমদকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাকিব আল মামুন ও মাহমুদুল হাসান বাচ্চু।
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩১ মার্চের মধ্যে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতনদের সদস্য পদ নবায়ন করে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করাররার জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
Tags
গোলাপগঞ্জ