গোলাপগঞ্জ প্রতিনিধি ::
গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মোঃ হিরা মিয়া (৪৫) নামে ১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে সিলেট মহানগরীর খাদিমনগর বিআরটিসি এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তার বিরুদ্ধে ৬ টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম।
এর আগে সোমবার (১১ মে) বিকেল তিনটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় ইসলামী ব্যাংক পিএলসির ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় তারা তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে অস্ত্র দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়।
পরে গোলাপগঞ্জ মডেল থানার মামলা দায়ের করা করা। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
Tags
গোলাপগঞ্জ