গোলাপগঞ্জ প্রতিনিধি ::
গোলাপগঞ্জের নিশ্চিন্ত গ্রামে নিশ্চিন্ত পোস্ট অফিস প্রবাসী ঐক্য সংস্থার উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) নিশ্চিন্ত আইডিয়াল একাডেমিতে আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে গ্রামের বিভিন্ন বয়সী মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে নিশ্চিন্ত গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ছাদির মিয়ার সভাপতিত্বে এবং নিশ্চিন্ত আইডিয়াল একাডেমির সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মুমিনের সঞ্চালনায় বক্তব্য দেন নিশ্চিন্ত আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মাহবুব আলম মোস্তফা, সৌদি আরব প্রবাসী আবুল কালাম আজাদ ফলিক, মুহিব আহমদ, নিশ্চিন্ত পোস্ট অফিস প্রবাসী ঐক্য সংস্থার প্রবাসী উপদেষ্টা ছয়ফুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে পরিচালিত এ ধরনের মানবিক কার্যক্রম গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিশ্চিন্ত পোস্ট অফিস প্রবাসী ঐক্য সংস্থার উদ্যোগের প্রশংসা করে সংগঠনটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি মতিউর রহমান, সঞ্জিদ আলী, আব্দুল্লাহ মিয়া, ছাদ্দাম উদ্দিন, চুনু মিয়া, সাহেব আহমদ বাচ্চু এবং নিশ্চিন্ত পোস্ট অফিস প্রবাসী ঐক্য সংস্থার স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে নিশ্চিন্ত পোস্ট অফিস প্রবাসী ঐক্য সংস্থার পক্ষ থেকে ডা. তানভীর মিয়াদ, ডা. ইমরান হোসাইন, পর্তুগাল প্রবাসী ছয়ফুল আলম, দুবাই প্রবাসী রুবেল আহমদ, কাতার প্রবাসী জাবের আহমদ এবং দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমকে সম্মাননা প্রদান করা হয়।
পরে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Tags
গোলাপগঞ্জ