ডেস্ক রিপোর্ট :: কাতার ফুটবল বিশ্বকাপের পর এবার যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের কৃতি সন্তান আবজল আহমদ। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি "ডেইলি গোলাপগঞ্জ" পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:
এবারের গন্তব্য আমেরিকা 🇺🇸
অজপাড়া গ্রামের বি.এন.কে উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আজ MetLife Stadium এই পথচলাটা আমার জন্য সত্যিই অসাধারণ এক অনুভূতি। ভলান্টিয়ার হিসেবে সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত।
এটি আমার জীবনের দ্বিতীয় বিশ্বকাপ ভলান্টিয়ারিং এর অভিজ্ঞতা হতে যাচ্ছে। এর আগে ২০২২ সালে FIFA World Cup 2022-এ ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলাম। এবার FIFA World Cup 2026 এ আমি নিউ ইয়র্ক নিউ জার্সির MetLife Stadium এ একজন Hospitality Volunteer হিসেবে কাজ করবো, যেখানে ফাইনালসহ অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে।
ভলান্টিয়ারিংয়ের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকেই। সেই ছোট্ট স্বপ্ন থেকেই আজকের এই অবস্থানে আসা। এবারের বিশ্বকাপটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে যা সত্যিই একটি মেগা ইভেন্ট। নতুন ফরম্যাটে আয়োজিত এই বিশ্বকাপে ১০ লক্ষের বেশি আবেদনকারীর মধ্য থেকে প্রায় ৬৫ হাজার ভলান্টিয়ার নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ, আমি তাদের একজন।
এই যাত্রা মোটেও সহজ ছিল না Application, Selection, Interview, Shift assignment, তারপর Visa process সব মিলিয়ে এটি ছিল একটি দীর্ঘ ও চ্যালেঞ্জিং পথ। অনেক চেষ্টা, ধৈর্য আর দোয়ার পর অবশেষে আমি সিলেক্টেড হয়েছি এবং আমার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ইনশাআল্লাহ, সবকিছু ঠিক থাকলে জুন মাসের প্রথম সপ্তাহে আমি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবো।
Tags
গোলাপগঞ্জ