রাত পোহালেই ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচন,উৎসবের আমেজ

স্টাফ রিপোর্ট :: রাত পোহালেই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে ৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে ৫টি ওয়ার্ডে মোট ১ হাজার ৪৩৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন, সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহসাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী। এ ছাড়া পাঁচটি ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৫ জন প্রার্থী।

তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শীর্ষ দুটি পদ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসীন হচ্ছেন। এ নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। সচেতন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সভাপতি পদে ৫জন ও সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থী থাকলেও দুটি পদেই দ্বি-মুখি লড়াইয়ের আভাস রয়েছে। পাশাপাশি সহ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৪জন করে প্রার্থী রয়েছেন। তবে এ পদ গুলোতে ত্রিমুখী লড়াই হতে পারে বলে জানিয়েছেন তারা। এছাড়াও সদস্য পদে প্রতিটি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। বাজারের শৃঙ্খলা, নিরাপত্তা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়গুলো এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অপরদিকে নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
নবীনতর পূর্বতন