স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমদ দুলালের উপর হামলার ঘটনায় এজহারভুক্ত ২আসামি কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত (০২ মে) আনুমানিক ১:৩০ ঘটিকার সময় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: এমরান হোসেন (৩৭), পিতা- ফারুক উদ্দিন ও বিলাল মিয়া (৫৩), পিতা- মুন্সি আইন উদ্দিন।
তারা উভয়েই সুনামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নি:) মোহাম্মদ আবু সাঈদ, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সুনামপুর গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং- ০৩(৫)২০২৬ (জিআর-৮৬/২০২৬)-এর এজাহারভুক্ত এই দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
Tags
গোলাপগঞ্জ