গোলাপগঞ্জের তৈঁতইউলি টুক বাবাজির মন্দিরে শ্রী শ্রী গীতা শ্লোক ও ভজনগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :: গোলাপগঞ্জের তৈঁতইউলি টুক বাবাজির মন্দিরে ২১ তম অষ্টপ্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের শ্রী শ্রী গীতা শ্লোক ও ভজনগীত প্রতিযোগিতা ও মরোণত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে অরুণোদয় যুব সংঘের ৯ম বছরে পদার্পন উপলক্ষে অরুণোদয় যুব সংঘের সভাপতি প্রবাসী শান্ত দাস ও সাধারণ সম্পাদক প্রবাসী পলাশ দত্তের পৃষ্টপোষকতায় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঘোষগাঁও তৈঁতইউলি টুক বাবাজির মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী গীতা শ্লোক ও ভজনগীত প্রতিযোগিতা ও মরোণত্তর সংবর্ধনা প্রদান করা হয়।

অরুণোদয় যুব সংঘের সহ সভাপতি নান্টু দাস এর সভাপতিত্বে ও সংগঠনের সহ সাধারণ সম্পাদক এডভোকেট রাখাল চন্দ্র দাস এর সঞ্চালনায় অনুষ্টানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রী শ্রী রাধা গোপীনাথ সেবক সংঘের সাধারণ সম্পাদক সুজিত দাস সঞ্জু, অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই পদ দাস ও শ্রী শ্রী রাধা গোপীনাথ সেবক সংঘের সহ সভাপতি হারান দাস।
স্বাগত বক্তব্য রাখেন অরুণোদয় যুব সংঘের সাংগঠনিক সম্পাদক পুলক দাস।

অনুষ্ঠানে ধর্মীয় কাজে বিশেষ অবদান রাখায় ভুবেন্দ্র দাস ও জগদীশ চন্দ্র দাসকে মরোনত্তর সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাদের পরিবারের সদস্যদের হতে সম্মাননা স্মারক ও মরোণত্তর সম্মাননা সনদ তুলে দেয়া হয়।

পাশাপাশি গুণিজনদের উত্তরীয় ও গীতা প্রদান করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে টি শার্ট বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় গীতা শ্লোক বিভাগে ৭ জন এবং ভজনগীত প্রতিযোগিতায় ১১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে দুটি বিভাগের ১ম ও ২য় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নিতাই পদ দাস, বিমান দাস, অমিতাভ চক্রবর্তী, নিতু দাস মৌরী।

এসময় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী বিষ্ণুপদ গোস্বামী, বিদু ভোষণ দাস, আরতি রানী দাস, গোপাল দত্ত, রতন মনি চন্দ, ভিবু দাস, উজ্জ্বল দাস, দিপক দেব নিতাই, শুভা রানী দাশ, নিখিল নাগ, সজল দাসসহ আরও অনেকে।

পরে মন্দিরের বাৎসরিক নাম ও লীলা সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে অরুণোদয় যুব সংঘের অভিষেক অনুষ্ঠিত হয়। অভিষেকের পর থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে অবদান রেখে যাচ্ছে সংগঠনটি। এর মধ্যে করোনা মহামারি, ২০২২ সালের বন্যায় বন্যার্তদের পাশে দাঁড়ানোসহ অসহায়, অসচ্ছল ও দুস্ত মানুষের কল্যানে এই সংগঠন শুরু থেকেই নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। এছাড়াও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখছে।
নবীনতর পূর্বতন