গোলাপগঞ্জে খেলাফত মজলিসের এর উদ্যোগে পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :: মীরগঞ্জে খেলাফত মজলিসের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ঘোলাপগঞ্জ উপজেলাধীন ভাদেশ্বর ও শরীফগঞ্জ ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জের একটি অভিজাত পার্টি সেন্টারে ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ভাদেশ্বর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে ও শরীফগঞ্জ ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা বুরহান উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ইসলামী যুব মজলিসের সহ সভাপতি হাফিজ মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা আলী আহমদ, সহ সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন লিটন, সমাজসেবক হাফিজ বদরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, বিশিষ্ট আলিম মাওলানা আশিকুর রহমান, ইসলামি ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর এর সভাপতি সাব্বির আহমদ উপজেলা দক্ষিণ এর সাধারণ সম্পাদক আহমদ আব্দুল মুজিদ।

এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ নাঈম উদ্দি, হাফিজ ফায়েক আহমদ, হাফিজ ঈসা আহমদ, মাওলানা মুফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী হাফিজ আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী সংগীত পরিবেশন করেন ছাইদুর রহমান।

প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে ১ম স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা , ২য় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা ও ৩য় স্থান অর্জনকারীকে নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়। ক্বিরাত বিভাগে ১ম স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা, ২য় স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা ও ৩য় স্থান অর্জনকারীকে নগদ ১ হাজার টাকাসহ মোট ১০জন প্রতিযোগীর হাতে বিজয়ী ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেন মহফিলের অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন শরীফগঞ্জ ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ওলিউর রহমান।
নবীনতর পূর্বতন