ডেস্ক রিপোর্ট :: গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি আলোচনায় রয়েছেন,ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক কামিল আহমদ। এ লক্ষ্যে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন বলে জানান সাবেক এ ছাত্রনেতা।
বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে নির্বাসনে রয়েছেন বলে জানিয়ে এই ছাত্র নেতা বলেন, কঠিন মুহুর্তে নির্যাতিত হয়ে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমাতে বাধ্য হন।
কামিল আহমদ একজন প্রতিভাবান তরুণ নেতৃত্ব ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়কের দায়িত্ব পালনের পাশাপাশি, সাংবাদিকতা ও সমাজকর্মী হিসেবে কাজ করেছেন। ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ থেকে কৃতিত্বের সহিত বি, এ, অনার্স সম্পন্ন করেন, দলের দুঃসময়ে গোলাপগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদলকে সংগঠিত করতে কাজ করেছি দাবি করে সাবেক এ ছাত্রনেতা বলেন, শীঘ্রই নির্বাসন থেকে দেশে ফিরে গিয়ে এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবো। ইতিমধ্যে আশানুরূপ সাড়া পাচ্ছি। তরুণ প্রজন্মের একজন রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সম্ভাবনাময় আমাদের গোলাপগঞ্জ উপজেলা নিয়ে কাজ করার ব্যাপক সুযোগ আছে।এলাকার মানুষের অধিকার আদায়ে হাসি-কান্না, দুঃখ দুর্দশা ও আনন্দ-বেদনার ভাগীদার হতে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে চাই। এ ব্যাপারে তিনি সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন।
Tags
গোলাপগঞ্জ