গোলাপগঞ্জ থেকে নিখোঁজের ৪দিন পর ফেঞ্চুগঞ্জ থেকে শি শুর লা/শ উদ্ধার

স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জ থেকে নিখোঁজের ৪দিন পর ফেঞ্চুগঞ্জ থেকে শিশু তাইবা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সে গোলাপগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বয়স ছিল মাত্র ৮ বছর।

জানা যায়, গত রোববার বিকেলে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামে তার নানা বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোজাখুজির পর তার সন্ধ্যান পাওয়া যায় নি।

পরে নিখোঁজের ৪দিন পর বুধবার দুপুরে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ খেয়াঘাট এলাকায় তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নবীনতর পূর্বতন