গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা সৈয়দ এহতেশামুল ইসলাম গ্রেফতার

স্টাফ রিপোর্ট ::
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ এহতেশামুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে ভাদেশ্বর ইউনিয়নের নালীউরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৈয়দ এহতেশামুল ইসলাম একই এলাকার সৈয়দ এনামুল ইসলামের ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলায় তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম।
নবীনতর পূর্বতন