সিলেট-৬ : মনোনয়ন বাছাইয়ে টিকলেন এমরান, স্থগিত ফয়সল

ডেস্ক রিপোর্ট :: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির পক্ষ থেকে দুই প্রার্থী মনোনয়ন পেয়েছিলেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করেছেন, তবে বিএনপির অপর প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রে কিছু অসঙ্গতি থাকায় ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।

এর আগে ২৯ ডিসেম্বর বিকালে এমরান আহমদ চৌধুরী হাজারো নেতাকর্মী ও সমর্থকের সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।


নবীনতর পূর্বতন