‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পদক পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জের আহমদ কফিল

বিজ্ঞপ্তি :: সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পদক গ্রহণ করতে যাচ্ছেন ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জের আহমদ কফিল। আগামী ২৭ ডিসেম্বর সিলেটের রিকাবীবাজারে অবস্থিত কবি নজরুল অডিটোরিয়ামে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিতদের এই পদক প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সফল পেশাজীবী ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন আহমদ কফিল।

উল্লেখ্য, আহমদ কফিল ২০২১ সালে মাস্টার্স কোর্সে অধ্যয়নের উদ্দেশ্যে যুক্তরাজ্যে গমন করেন। তার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মদন গৌরী গ্রামে।
নবীনতর পূর্বতন