গোলাপগঞ্জে ১৪মামলার আসামি যুবলীগ ক্যাডার বদই গ্রেফতার

স্টাফ রিপোর্ট :: 
গোলাপগঞ্জ মডেল থানার বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলা ও দু'টি আহত মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা অপু আহমদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে পৌরসভার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত অপু আহমদ (বদই) গোলাপগঞ্জ শহরের আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী এলাকার মৃত পাখি মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী চারটি হত্যা মামলা, দুটি আহত মামলা, একটি মাদক মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা, একটি নারী ও শিশু নির্যাতন মামলা এবং পাঁচটি অন্যান্য ধারার মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১৪টি নিয়মিত মামলা চলমান রয়েছে।

গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এস আই সাঈদ আহমদ। 
নবীনতর পূর্বতন