গোলাপগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য রাহিন আহমদ গ্রেফতার

স্টাফ রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাহিন আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৪ জানুয়ারি, ২০২৬) রাত ৯টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একটি চৌকস দল উপজেলার সুন্দিশাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সুন্দিশাইল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাহিন আহমদ উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের সহিবুর রহমান ছেলে। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই আবু সায়িদ।
নবীনতর পূর্বতন