গোলাপগঞ্জ প্রতিনিধি ::
গোলাপগঞ্জের বাদেপাশায় সামাজিক ব্যক্তিত্ব প্রয়াত কামাল উদ্দিন ও সালেহ আহমদের রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার বাদেপাশা ইউনিয়নের কেউটকোনা আলমপুর জামে মসজিদে লন্ডন প্রবাসী আলী আহমদ, ইসলাম উদ্দিন জনি ও ফ্রান্স প্রবাসী গোলাম রব্বানী হেলালের উদ্যোগে ১৫টি মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বৃহত্তর বাগলার ৪০ টি পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
দোয়া মাহফিলে উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ জাহিদ হোসাইন, বাগলা ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, প্রবীণ ব্যক্তিত্ব গোলাম মোস্তফা, কুশিয়ারা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য শামসুল আলম, আব্দুস সত্তার রুহেল, প্রবীণ ব্যক্তিত্ব আলাই মিয়া সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ আলী হোসাইন।
জীবদ্দশায় কামাল উদ্দিন ও সালেহ আহমদ কুশিয়ারা ডিগ্রী কলেজ এবং মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। এছাড়াও মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অবদান উল্লেখযোগ্য ছিল, যা স্থানীয়দের মাঝে আজও স্মরণীয় হয়ে আছে।
Tags
গোলাপগঞ্জ