গোলাপগঞ্জ প্রতিনিধি ::
উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার অর্থ সম্পাদক মো. তানজির আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার অভিজাত একটি রেস্টুরেন্টের হলরুমে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসনাত আবু, সাধারণ সম্পাদক মুন্না আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুমিন, সহ অর্থ-সম্পাদক এমরান আহমদ, আশরাফুজ্জামান তারেক আহমদ, শুভাকাঙ্ক্ষী সদস্য মামুন আহমদ, জনি আহমদ সহ আরও অনেকে।
Tags
গোলাপগঞ্জ