ডেস্ক রিপোর্ট ::ধানের শীষ-কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানালেন সিলেট-৬আসনের বিএনপি'র মনোনয়ন বঞ্চিত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। আজ বুধবার রাতে নিজের ফেইসবুক ওয়ালে একটি পোস্টে তিনি এ আহবান জানান। ডেইলি গোলাপগঞ্জ এর পাঠকদের জন্য হুবুহু পোস্টটি তুলে ধরা হলো -
"প্রিয় গোলাপগঞ্জ–বিয়ানীবাজারবাসী,
আসসালামু আলাইকুম।
দীর্ঘ দুই যুগ ধরে আমি আপনাদের হাসি-কান্নার সঙ্গী হতে পেরেছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। কঠিন সময়েও আপনারা আমাকে একা ফেলে যাননি, সে জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আমার নেতা-কর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।
আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আমি দলের একজন নগন্য কর্মি। আপনাদের ভালোবাসা আমার একমাত্র সম্বল। আমি যেহেতু দলের প্রতি অনুগত। আমাদের প্রিয় নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন ধানের শীষ কে বিজয়ী করতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন।
সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।"
Tags
গোলাপগঞ্জ